
ক্লাসরুমে বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। মৃত হারাধন মণ্ডল বাঁকুড়ার রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এসআইআর-র চাপে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ করেছেন মৃতের পরিবার। পুলিশের দাবি স্কুলের একটি ক্লাসরুমে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল তিনি আর চাপ নিতে পারছেন না। জানা গিয়েছে রবিবার সকালে স্কুলের মধ্যে প্রধান শিক্ষকের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রাই। এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পরিবারের দাবি এসআইআর-র অতিরিক্ত কাজে চাপ নিতে পারছিলেন না হারাধন মণ্ডল। কমিশনকে দায়ী করেছেন পরিবারের লোকজন। স্কুলের সহকর্মীরা জানিয়েছেন সম্প্রতি তাঁকে কিছুটা চিন্তত দেখাচ্ছিল। কিন্তু তিনি এমন সিদ্ধান্ত নেবেন কেউ বুঝতেই পারেননি।
এদিকে বাঁকুড়ায় বিএলও-র মৃত্যুতে বিবাদী বাগে সিইও দফতরের সামনে বিক্ষোভদেখিয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা।









