গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Burdwan শিশুকন্যা-সহ বধূর দেহ শ্বশুরবাড়িতে

    শিশুকন্যা-সহ বধূর দেহ শ্বশুরবাড়িতে

    0
    439
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মহালয়ার সকালে ঘর থেকে উদ্ধার হয়েছে শিশুকন্যা ও বধূর ঝুলন্ত দেহ। এমনই হাড়হিম ঘটনার সাক্ষী থেকেছে কালনার গুপ্তিপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত গৃহবধূ সোহিনী হেমব্রম। কালনা থানার অন্তর্গত সিমলনের গুপ্তিপুর এলাকার বাসিন্দা।
    বধূর স্বামী ভিনরাজ্যে কর্মরত। বাড়িতে পাঁচবছরের শিশুকন্যাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। রবিবার সকালে তাঁর বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। সেইমতো প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা গিয়েছে। তারপর ঘর থেকে মা ও মেয়ের দেহ উদ্ধার হয়। একই ধরে থেকে তাদের ঝুলতে দেখা যায়। প্রাথমিক অনুমান, মেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছেন সোহিনী।
    কী কারণে এই সিদ্ধান্ত নিয়ে ঘনিয়েছে রহস্য। শ্বশুরবাড়ির কারও সঙ্গে সোহিনীর সমস্যা ছিল বলে দাবি করেছে পরিবার। স্থানীয়রাও তেমটনটাই জানাচ্ছেন। তবে কী কারণে আত্মহত্যা? উত্তর খুঁজছে পুলিশ।