
জোড়াবাগান এলাকায় ঘরের মধ্যে থেকে এলআইসি এজেন্টের প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সন্দেহ তাঁকে খুন করা হয়েছে। কারণ তাঁর ঘরের মেঝে এবং দেওয়ালে রক্তের দাগ মিলেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি বছর ৫৫-র অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়। বাড়ির সামনের দরজা বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা ছিল। পরিবারের সন্দেহ, ওই রাস্তা দিয়েই কেউ ঘরে ঢুকে তাঁকে খুন করেছে! যেভাবে ঘরের দেওয়াল এবং মেঝেতে রক্তের দাগ মিলেছে তা স্বাভাবিক হতে পারে না বলেই দাবি পরিবারের। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মৃত ব্যক্তিকে উপুর হয়ে শুয়ে থাকতে দেখেন তিনি। মেঝে এবং দেওয়ালে চাপ চাপ রক্ত ছিল।
দেখে মনে হচ্ছে অনেকটাই রক্ত বেরিয়েছিল। মৃত ব্যক্তির স্ত্রী ক্যানসার রোগী বলে জানা গেছে। যদিও তিনি প্রৌঢ়ের সঙ্গে থাকতেন না। তবে ব্যক্তির সঙ্গে কারও কোনও ঝগড়া বা ঝামেলা ছিল বলেও শোনা যায়নি।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক









