গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International অবৈধ অভিবাসী তাড়াবে ব্রিটেনও! শুরু পুলিশি ধরপাকড়

    অবৈধ অভিবাসী তাড়াবে ব্রিটেনও! শুরু পুলিশি ধরপাকড়

    0
    84
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    আমেরিকার দেখানো পথে হাঁটতে চলেছে ব্রিটেন। অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে এবং ধরতে তৎপরতা শুরু করেছে কিয়ের স্টার্মায়ের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার।
    শেষ কয়েক দিন ধরেই একাধিক ভারতীয় রেস্তোরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকানে অভিযান চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। সূত্রে খবর, উত্তর ইংল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে ৭ জনকে অবৈধবাসী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, গত জানুয়ারি মাসে ৮২৮ টি জায়গায় হানা দেওয়া হয়েছে। গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এই ধরনের অভিযানের সংখ্যা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অবৈধ অভিবাসী সন্দেহে এক মাসে গ্রেফতার হয়েছেন ৬০৯ জন। বৈধ পরিচয়পত্রহীন শ্রমিকদের নিয়োগ করার জন্য নিয়োগকারী সংস্থা কিংবা ব্যক্তিকে ১হাজারেরও বেশি নোটিস ধরানো হয়েছে সরকারের তরফে।
    উল্লেখ্য, ব্রিটেনের রাজনীতিতে ক্রমশ মাথা চাগাড় দেওয়া রিফর্ম ইউকে-র মতো দক্ষিণপন্থী দলগুলির চাপের সামনে অভিবাসন নীতি কঠোর করার পথেই হাঁটতে পারে ব্রিটিশ সরকার। গ্রেফতারির পর বিমানে করে দেশে ফেরত পাঠানো হবে না অবৈধবাসীদের, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।