গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports শেষ আটে ম্যানসিটি, টটেনহ্যামের বিদায়

    শেষ আটে ম্যানসিটি, টটেনহ্যামের বিদায়

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স

    কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে সোয়ানসির বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। দলটির হয়ে গোল পেয়েছেন জেরেমি ডোকু, ওমর মারমুশ ও রায়ান সেরকি।

    ঘরের মাঠে ১২ মিনিটের মাথায় গনসালো ফ্রাঙ্কোর গোলে এগিয়ে যায় সোয়ানসি। এরপর ৩৯ মিনিটে জেরেমি ডোকুর গোলে সমতায় ফেরে ম্যানসিটি।দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে ২-১ করেন ওমর মারমুশ। আর যোগ করা সময়ে গোল করে বড় জয় নিশ্চিত করেন রায়ান সেরকি।অন্যদিকে, নিউক্যাসলের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করেছে টটেনহ্যাম হটস্পার। তবে, অনেক ক্ষেত্রে এগিয়ে থাকলেও ২-০ গোলে হেরেছে স্পার্সরা।

    ২৪ মিনিটে ফ্যাবিয়ান সার এবং ৫০ মিনিটে নিক ওলটেমেডের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।