গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home West Medinipur জমির মাটি খুঁড়ে বেরোল কার্তুজ 

    জমির মাটি খুঁড়ে বেরোল কার্তুজ 

    0
    439
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জমির মাটি খুঁড়তে গিয়ে বেরিয়েছে কার্তুজ। দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় কার্তুজ উদ্ধার যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
    স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আজনাশুলি গ্রামে মাঠে ইঁদুর ধরার জন্য মাটি কাটছিল বেশ কিছু আদিবাসী মানুষজন। ইঁদুর ধরার মাটি কাটতে
    গিয়ে কার্তু যুদ্ধারে হতভম্ব এলাকার মানুষজন। প্রাক্তন সিপিএম নেতা সুকদেব মাহাতোর জমিতেই এই কার্তুজ উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
    জানা যাচ্ছে বহু পুরানো কার্তুজ মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল। আর যা মাটি খুঁড়তেই বেরিয়ে আসলো। ইতিমধ্যেই শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।