গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভগবন্ত মান-র বিদেশ সফর আটকাল কেন্দ্র 

    ভগবন্ত মান-র বিদেশ সফর আটকাল কেন্দ্র 

    0
    42
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ব্রিটেন, ইজরায়েলের পর এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-র চেক প্রজাতন্ত্র-নেদারল্যান্ডস সফরের অনুমতি দেয়নি কেন্দ্র সরকার।
    এই নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর বিদেশ সফরের জন্য রাজনৈতিক আমনুমোদন ও বাতিল হল। গত জানুয়ারি মাসেও তাঁকে ব্রিটেন এবং ইজরায়েল সফরের জন্য রাজনৈতিক অনুমোদন দেওয়া হয়নি।
    কেন্দ্রের বিদেশ মন্ত্রক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে ব্রিটেন এবং ইজরায়েলে প্রস্তাবিত সরকারি সফরের জন্য রাজনৈতিক অনুমোদন দেয়নি। তার আগে, প্যারিস অলিম্পিকের সময় ফ্রান্সে যাওয়ার জন্য তাঁর অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল।অন্যদিকে বিদেশমন্ত্রক কেন এমন আচরণ করল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে।