
ইডি, সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হাতিয়ার করে কেন্দ্র বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি সহ নানা মামলায় নেতা মন্ত্রীদের গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে শিল্পের বিকাশকে বাধা দিতে কেন্দ্র ব্যবসায়ীদের টার্গেট করেছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায় ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা যদি সব সময় আতঙ্কে থাকেন, তাঁরা কাজ করবেন কিভাবে।






