গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International শীতে মেঘলা আকাশের লন্ডনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা

    শীতে মেঘলা আকাশের লন্ডনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা

    0
    182
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    লন্ডনে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সকাল থেকেই সেখানে মেঘলা আকাশের সঙ্গী ঝিরিঝিরি বৃষ্টি। কনকনে ৯ ডিগ্রি ঠান্ডার মধ্যেই রবিবার ভারতীয়  সময়  দুপুর ১২ টা নাগাদ সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এদিন তিনি বাকিংহাম প্যালেসের ঢিল ছোড়া দূরত্বে সেন্ট জেমস কোর্ট হোটেলেই থাকবেন। মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
    সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার রয়েছে  বাণিজ্যিক সম্মেলন। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে  ভাষণ দেবেন তিনি। শুক্রবার লন্ডন থেকে দুবাই হয়ে  কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।