
সাগর মেলা উপলক্ষে তিনটি বই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার অ্যারেঞ্জমেন্ট বুকলেট, মিডিয়া বুকলেট সাগর সংবাদ এবং আর একটি দক্ষিণ ২৪ পরগনার পর্যটন তথ্য সম্বলিত পত্রিকা সুন্দরী দক্ষিণী।
যদিও বই গুলোর ইংরেজি অনুবাদ থাকলেও, বাংলা না থাকায় জেলা শাসককে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, পশ্চিমবঙ্গে থেকে বাংলায় বই থাকবে না, ইংরেজি শুধু চলবে না। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ১৬১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরব্লকে মোট ১৭টি অঙ্গনওয়াড়ি থেকে একাধিক রাস্তার উদ্বোধন হয়েছে।
পাশাপাশি উদ্বোধন হয়েছে গোসাবা, নামখানা, পাথরপ্রতিমা ব্লকে ১২টি জেটি, চালতাদুনিয়া, পাখিরালয়ের মধ্যে ৪টি ভেসেল চালু করা হয়েছে। এছাড়াও একাধিক জেটি, স্বাস্থ্যকেন্দ্র, গড়ে তোলার কাজ হয়েছে।







