গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Coochbehar এসআইআর-র পিছনে এনআরসি, ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী

    এসআইআর-র পিছনে এনআরসি, ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী

    0
    533
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এসআইআর-র পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে বলেছেন ওদের এত খিদে যে দু’ মাসের মধ্যে মানুষের নাম বাদ দিতে হবে।

    তাঁর দাবি সামনে এসআইআর দেখানো হচ্ছে কিন্তু ষড়যন্ত্রের পিছনে রয়েছে এনআরসি। সভা থেকে সবাইকে এসআইআর প্রক্রিয়ায় নাম তুলতে বলেছেন। তাঁর কথায় এটা চালাকি। নির্বাচনের দু’মাস আগে এসআইআর এনেছে। এটা অ্যালাউ না করলে রাষ্ট্রপতিশাসন জারি করে ভোট করাবে। এরপরেই তিনি সতর্ক করে বলেছেন বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটাই শেষ হয়ে যাবে।

    অস্তিত্ব থাকবে না। ভাষা, সম্মান কিছুই থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হবে। কিন্তু তিনি থাকতে এটা হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।