গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National খ্রিস্টান ‘নির্যাতনে’ আরএসএসকে তোপ থারুরের

    খ্রিস্টান ‘নির্যাতনে’ আরএসএসকে তোপ থারুরের

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স

    কোথাও নষ্ট করা হয়েছে বড়দিনের সাজসজ্জা, কোথাও আক্রমণ করা হয়েছে ক্যারল দলকে, কোথাও আবার সোজা চার্চে ভাঙচুর। খ্রিস্টানদের উপর এই আক্রমণে ক্ষুব্ধ কংগ্রেসের সাংসদ শশী থারুর।

    বিজেপি তথা হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে নিশানা করে তিনি বলছেন, এটা শুধু খ্রিস্টানদের উপর আক্রমণ নয়। এটা আমাদের সকলের উপর আক্রমণ। কংগ্রেসের সাংসদ শশী থারুর বলছেন, অন্যের ধর্ম এবং ভিনধর্মের রীতিনীতিকে সম্মান কেরলের রাজনীতির মূলে। খ্রিস্টান সংস্কৃতির আক্রান্ত হওয়ার ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। এটা শুধু ওদের উপর আঘাত নয়, এটা প্রত্যেক ভারতীয়র উপর আঘাত।কংগ্রেস সাংসদ বলছেন, কেরল তো বটেই দেশের অন্যান্য প্রান্তেও খ্রিস্টানদের আক্রান্ত হওয়ার খবর এসেছে। যা সংখ্যালঘু সম্প্রদায়ের দুশ্চিন্তা বাড়িয়েছে। উদ্বেগ বাড়িয়েছে। আতঙ্কের পরিবেশে ধর্মাচরণ করতে হচ্ছে সংখ্যালঘুদের। যা দেশজুড়ে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।উল্লেখ্য কেরলে জনসংখ্যার একটা বড় অংশ খ্রিস্টান। দীর্ঘদিন সে রাজ্যে খ্রিস্টান-মুসলিম-হিন্দুরা সম্প্রীতির সঙ্গেই বসবাস করেছেন।

    আরএসএস তথা হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাপট বাড়ার সঙ্গে সঙ্গেই খ্রিস্টানদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠছে। বিশেষ করে বড়দিন ও বড়দিনের আগে একাধিক ক্ষেত্রে খ্রিস্টানদের হেনস্তার অভিযোগ উঠেছে। যা নিয়ে সরব কংগ্রেস সাংসদ। শশী থারুর বলছেন, এভাবে খ্রিস্টান সংস্কৃতির উপর হামলা শুধু ওদের উপর নয়, সাংবিধানিক মূল্যবোধের উপরই আঘাত।