
ভারত সেরা বাংলার ফুটবল দল বিশ্বকাপও খেলতে পারে। সন্তোষ ট্রফি জেতা বাংলা দলকে নিয়ে প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দল। ছিলেন কোচ সঞ্জয় সেন। মুখ্যমন্ত্রী তাঁদের সংবর্ধনা দিয়েছেন। এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে বাংলার যে ফুটবল দল ভারত সেরা হয়েছে, তাতে সবাই গর্বিত। সন্তোষ ট্রফিতে বাংলার ফুটবলাররা যে কৃতিত্ব অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনে প্রশিক্ষণ পেলে আরও উন্নতি করতে পারবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন এই ফুটবলারদের যদি আরও ভালো ইনস্ট্রুমেন্ট দেওয়া যায়, আরও ভাল খাবার দেওয়া হয়, তাহলে ওরাই একদিন বিশ্বকাপ খেলারও যোগ্যতা অর্জন করবে।
ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কার, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে চাকরির ব্যবস্থাও করতে বলেছেন মমতা।






