গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মহাকুম্ভের ঘাট পরিষ্কারে যোগী আদিত্যনাথ 

    মহাকুম্ভের ঘাট পরিষ্কারে যোগী আদিত্যনাথ 

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স
    মহাকুম্ভ শেষ হতেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম সহ ঘাট এলাকাগুলিতে পরিষ্কারের কাজে হাতে লাগিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভ নগরের আরাইল ঘাটে তাঁকে দেখা গিয়েছে সাফাইকর্মীদের সঙ্গে নদীতটে কাজে অংশ নিতে।
    সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রীরাও। যোগী আদিত্যনাথকে দেখা গিয়েছে ঘাটে রেখে যাওয়া পুণ্যার্থীদের পোশাক-সহ নানা সামগ্রী সরাতে। আর এভাবেই শুরু হয়েছে ঘাট সাফাইয়ের কর্মযজ্ঞ। এই সাফাই কর্মসূচিতে অংশ নিতে ভাসমান জেটিতে করে সঙ্গমে আসেন যোগী আদিত্যনাথ ও তাঁর মন্ত্রীরা। প্রথমে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীকে পুজো করেন মুখ্যমন্ত্রী। গঙ্গার দুগ্ধাভিষেক করার পর গঙ্গা আরতিও করতে দেখা যায় তাঁকে। তিনি সাধারণ জনতার মঙ্গলকামনায় প্রার্থনাও করেন। পরে সাফাই কর্মীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী।
    সম্মানিত করেন কুম্ভের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদেরও। পরে তাঁদের সঙ্গে দ্বিপ্রাহরিক আহারও সারেন তিনি।