
অসম সরকারে দীর্ঘদিন থাকার পরও রাজ্যের উন্নয়নে কিছুই করেনি কংগ্রেস। অসমের নগাঁওর জনসভা থেকে এমনই কটাক্ষ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, কংগ্রেস দল অসমের উন্নয়নের জন্য কখনও কিছুই করেনি, রাহুল গান্ধী সরকার ১৫ বছর ক্ষমতায় ছিল।
তখন কংগ্রেস অসমের উন্নয়নে কিছুই করেনি। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত অসমে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। অসমের উন্নয়নের জন্য মাত্র ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত এই একই ১০ বছরের সময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যকে ৯ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা দেওয়ার জন্য কাজ করেছেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আনার জন্য কাজ করেছেন।








