গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিদেশে প্রতিদিন ২০ ভারতীয় শ্রমিকের মৃত্যু, তথ্য কেন্দ্রের

    বিদেশে প্রতিদিন ২০ ভারতীয় শ্রমিকের মৃত্যু, তথ্য কেন্দ্রের

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    গত পাঁচ বছরে প্রতিদিন বিদেশে কর্মরত ২০ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যু ঘটেছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে। ইরান যুদ্ধের জেরে মধ্য়প্রাচ্যের অস্থায়ী বাসিন্দা ভারতীয়দের নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, সেই সময় অস্বস্তিকর তথ্য সামনে এনেছে বিদেশ মন্ত্রক।
    সংসদে বিরোধীদের লিখিতে প্রশ্নের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি জানিয়েছেন, ২০২১ সাল থেকে ২০২৫-এর মধ্যে বিদেশে ৩৭ হাজার ৭৪০ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০২১ সালে সবচেয়ে বেশি ৮ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা ২০২২ সালে কমে হয় ৬ হাজার ৬১৪ জন।
    মোট মৃত্যুর ৮৬ শতাংশই ঘটেছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে।