
ইরানের বন্দর আব্বাস শহরের শহিদ রাজাই বন্দরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়িয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতে সংখ্যা প্রায় ৮০০। তবে বেসরকারি মতে সেই সংখ্যাটা আরও বেশি।
ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণে তীব্রতায় কাছের বাড়ি, অফিসগুলির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায়। ঘটনাস্থলে যে ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে প্রাণভয়ে এদিক ওদিক দৌড়াচ্ছেন সাধারণ মানুষ। মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায়। শহিদ রাজাই বন্দর ইরানের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত টার্মিনাল, যার মাধ্যমে দেশের বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
এদিকে ইরানেক বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহিদ রাজয়িতে থাকা কন্টেইনারগুলোয় রাসায়নিক মজুত থাকায় বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন। হোয়েই জাফরি আরও বলেছেন, এর আগেও সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন, সম্ভাব্য বিপদের কথা জানিয়েছিলেন।








