
কানাডার ভ্যাঙ্কুভার শহের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় পলিশ জানিয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।
মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভ্যাঙ্কুভারের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি স্ট্রিট ফেস্টিভ্যালের ভিড়ের ভিতর একটি গাড়ি উঠে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরপরই ৩০ বছর বয়সী গাড়িচালক যবককে পুলিশের হাতে তুলে দেয় উপস্থিত জনতা। স্ট্রিট ফেস্টিভ্যালটি ছিল ফিলিপিনো ঐতিহাসিক বীর দাতু লাপু-লাপুর স্মরণে আয়োজিত একটি বার্ষিক উৎসব।
লাপু-লাপু ১৫২১ সালে মাকতান যুদ্ধে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানকে পরাজিত করেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ২০২৩ সালের ২৭ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে লাপু-লাপু ডে হিসাবে স্বীকৃতি দেয়।









