গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment নভেম্বরে শুরু আল্লু-দীপিকার শুটিং

    নভেম্বরে শুরু আল্লু-দীপিকার শুটিং

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    দক্ষিণের অ্যাটলি কুমার,জওয়ান সিনেমা দিয়ে বলিউডেও দারুণ পরিচিতি পেয়েছেন। সেই সিনেমা মুক্তির দু’ বছর পর নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক, সঙ্গে নতুন জুটি।

    আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন অভিনীত প্যান ইন্ডিয়ান এ সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।শোনা যাচ্ছে, শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।ছবিটির জন্য দীপিকা টানা ১০০ দিনের শিডিউল দিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, দীপিকা পাডুকোন ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং নভেম্বর মাস থেকে শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।এই ছবির জন্য তিনি ১০০ দিন সময় বরাদ্দ করেছেন,যেখানে নাটকীয় ও অ্যাকশন দৃশ্যের শুটিং হবে।ওই সূত্র আরও জানিয়েছে, ছবিতে দীপিকাকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে এবং তার জন্য বিশেষ পোশাক ও অস্ত্র ডিজাইন করা হচ্ছে।জানা গেছে, এই ছবিতে আল্লু অর্জুন এবং দীপিকা দুজনেই একাধিক চরিত্রে অভিনয় করবেন। সূত্র অনুযায়ী, ছবিটির শুটিং চলবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে এটি মুক্তি পেতে পারে। অ্যাটলির এই ছবিটি আল্লু অর্জুনের সঙ্গে তার প্রথম কাজ। ছবিটি বিশাল বাজেটে তৈরি করা হচ্ছে এবং এটি প্যান-ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে বলে জানা গেছে।ছবিতে ভরপুর অ্যাকশন এবং ইমোশনাল ড্রামা থাকবে।এদিকে,দীপিকা পাডুকোন মা হওয়ার পর কিং এবং অ্যাটলির এই ছবি দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরছেন।

    ২০২৬ সালের শেষের দিক থেকে তিনি এই দুটি ছবির কাজ একসঙ্গে সামলাবেন।অন্যদিকে, আল্লু অর্জুনকে শেষ ব্লকবাস্টার ছবি পুষ্পা ২ দ্য রুল-এ দেখা গেছে। এ ছাড়া তিনি ত্রিভিক্রম শ্রীনিবাসের একটি সোশিও-পৌরাণিক ফ্যান্টাসি ছবিতে কাজ করবেন এবং বহুল প্রতীক্ষিত পুষ্পা থ্রি-তেও দেখা যাবে।