গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ১৬ অক্টোবর দেব–শুভশ্রীর দেশু ৭

    ১৬ অক্টোবর দেব–শুভশ্রীর দেশু ৭

    0
    102
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ক্যারিয়ারের সোনার সময়ে যেন একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন দেব। নতুন বছরের শুরুতেই একাধিক বড় ঘোষণা করে আবারও টলিউডের আলোচনার কেন্দ্রে তিনি। তবে সব চমকের মধ্যে সবচেয়ে বড় খবর,চলতি বছরের দুর্গাপূজায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বড় পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। জনপ্রিয়,দেশু জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।এক ফেসবুক লাইভে এসে তাঁদের আসন্ন এই ছবি নিয়ে মুখ খুলেছেন দেব ও শুভশ্রী।

    লাইভেই একের পর এক চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন এই তারকা জুটি।দুজনেই জানিয়েছেন,আপাতত ছবিটির প্রাথমিক নাম রাখা হয়েছে,দেশু ৭। যদিও নাম নিয়ে আরও কিছু পরিকল্পনা রয়েছে।সবকিছু চূড়ান্ত হলে তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।জানা গেছে ছবিটি হতে চলেছে রোমান্টিক, অ্যাকশন, রিভেঞ্জ ও থ্রিলারের মিশেল—একেবারে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিনোদন। বড় পর্দার দর্শকের জন্য যা যা উপাদান প্রয়োজন, তার সবই থাকবে এই ছবিতে।ছবির পরিচালক বা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করা হয়নি। তবে লাইভেই দেব জানিয়ে দিয়েছেন, এক বড় চমকের কথা। ফেডারেশন থেকে নিষিদ্ধ হওয়া অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য থাকছেন এই ছবিতে—যা ইতিমধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।সবচেয়ে চমকপ্রদ ঘোষণা ছবির মুক্তি ও টিকিট বুকিং নিয়ে। দেব ও শুভশ্রী জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে,দেশু ৭। শুধু তাই নয়, ছবির মুক্তির প্রায় দশ মাস আগেই শুরু হয়ে যাচ্ছে অগ্রিম টিকিট বুকিং।লাইভে জানানো হয়েছে, সোমবার ,১৯ জানুয়ারি থেকে দেশু ৭-এর ফার্স্ট ডে ফার্স্ট শো–এর টিকিট বুক করা যাবে। প্রথম দু’ হাজার দর্শক পাবেন দেব ও শুভশ্রীর অটোগ্রাফ সংবলিত বিশেষ গোল্ডেন টিকিট,যা নিঃসন্দেহে ফ্যান ফলোয়ারদের কাছে বাড়তি আকর্ষণ।উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে মুক্তি পায় দেব–শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি,ধূমকেতু।

    যদিও ছবিটির শুটিং হয়েছিল ২০১৫ সালে, নানা জটিলতায় দীর্ঘদিন মুক্তি আটকে ছিল। প্রায় এক দশক পর একসঙ্গে বড় পর্দায় ফিরে সেই ছবি দিয়েই ব্লকব্লাস্টার সাফল্য পায় এই জনপ্রিয় জুটি।ধূমকেতু’র সাফল্যের পর ,দেশু ৭-এ দেব–শুভশ্রীর প্রত্যাবর্তন ঘিরে স্বাভাবিকভাবেই প্রত্যাশা আকাশছোঁয়া।