
মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার জাফরাবাদে খুন হওয়া পিতা-পুত্রের বাড়িতে যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদহ সফর সেরে শুক্রবার রাতে মুশিদাবাদে পৌঁছেছিলেন রাজ্যপাল।
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। হিংসা ছড়িয়ে পড়েছিল শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো অঞ্চলে। গত ১২ এপ্রিল, শনিবার ওই অশান্তিতে প্রাণ হারান শামসেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাস। অভিযোগ, তাঁদের খন করা হয়েছে। জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেফতার করা হয় হামলার অন্যতম মূল পাণ্ডাকে।
পুলিশের দাবি খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টায় সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে ও ভাঙচুর করেছিল ইনজামুল হক। জোড়া খুনের ঘটনায় গ্রেফতারির করা হয়েছে আরও বেশ কয়েকজনকে।







