
বাংলাদেশে সে দেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হয়েই চলেছে। এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে ভবেশ চন্দ্র রায় নামে বছর ৫৮-র ব্যক্তিকে। নারাবাড়িতে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশের তরফেও এই ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে। ভবেশ চন্দ্র বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরাল ইউনিটের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তাঁর স্ত্রীর দাবি, রাতে বাইকে করে চারজন দুষ্কৃতী আসে এবং বাড়ির সামনে থেকেই ভবেশ চন্দ্রকে ডেকে নিয়ে যায়।
একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছে, ভবেশকে নারাবাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়। নৃশংস অত্যাচারেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মামলা দায়ের করে অপরাধীদের গ্রেফতার করা হবে।





