গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle টক খেলে কি ইউরিক অ্যাসিড বাড়ে?

    টক খেলে কি ইউরিক অ্যাসিড বাড়ে?

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউরিক অ্যাসিড হলো দেহের প্রাকৃতিক একটি বর্জ্য পদার্থ। সাধারণতঃ আমাদের দেহ পিউরিন সমৃদ্ধ খাবার হজমের পর ইউরিক অ্যাসিড নিঃসৃত করে। পিউরিন হল একটি রাসায়নিক যৌগ পদার্থ, যা শরীরে ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিড তৈরি করে। অতিরিক্ত পিউরিন সমৃদ্ধ খাবার খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।

    উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে শরীরে জমে থাকা ক্রিস্টালগুলি দেহের জয়েন্টের চারপাশে ব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যা তৈরি করতে পারে। তাই ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রয়োজন। বলা হয়,পিউরিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা, অতিরিক্ত চর্বিজাতীয় খাবার ও অ্যালকোহল পরিহার করা এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে।অনেকের মধ্যে ধারণা রয়েছে যে টক খাবার ইউরিক অ্যাসিড বাড়ায়, যা একেবারেই ভুল।

    বিশেষজ্ঞদের মতে, লেবু, কমলালেবু ও আমলকীসহ টক ফল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। কারণ এতে থাকা ভিটামিন সি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে কার্যকরী।তবে যাদের কিডনি বা হজমের সমস্যা রয়েছে, তাদের টক জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। অতিরিক্ত টক খাবার ইউরিক অ্যাসিড বাড়াতে পারে।তাই খাদ্যাভাস পরিবর্তনের আগের চিকিৎসকের পরামর্শ নিন।