
অনেক আগে থেকেই রুটি আমাদের খাবারের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সকালে, দুপুর বা রাতের খাবার, রুটি ছাড়া অনেকের খাবার অসম্পূর্ণ। কেউ শাক-সবজি দিয়ে রুটি খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ রুটি মসুর ডালের সঙ্গে খেতে পছন্দ করেন।
ডায়াবেটিসের বাড় বাড়ন্তের ফলে এই খাবার আরো জনপ্রিয় হয়ে গেছে।শুধু বয়স্করাই নয়, শিশুদের কাছেও এই খাবারটি অনেক প্রিয়। তারা শুধু সস ও জ্যাম দিয়েও রুটি খায়। এদিকে আমরা সাধারণত সহজপাচ্য ও আরামদায়ক খাবার খেতে পছন্দ করি। এই কারণেই অনেকেই প্রায়শই দুধের সঙ্গে রুটি চুবিয়ে খেয়ে থাকেন।এতে সময়ও বাঁচে, আর পেটও ভরে। ওদিকে,অনেকে গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসেন, আবার কেউ তরকারি আর ডাল দিয়ে।তবে বিশেষ করে বয়স্ক ও বাচ্চারা অনেকেই দুধ দিয়ে রুটি খেতে খুব ভালোবাসেন।দুধ-রুটি শুধু খেতেই সুস্বাদু নয়, এটি স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। এই অবস্থায়,দুধ ও রুটি একসঙ্গে খেলে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। আপনার শরীরে যদি প্রোটিন, মিনারেল, ভিটামিন বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে রাতে দুধ রুটি খেতে পারেন।প্রতিদিন রাতে দুধের সঙ্গে রুটি খেলে শরীরে প্রয়োজনীয় সব পুষ্টি পাওয়া যায়। দুধের সঙ্গে রুটি খেলে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও ভিটামিনের মতো পুষ্টির ঘাটতি পূরণ হয়।এই কারণেই বলা হয় যে দুধ ও রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।অন্যদিকে আজকাল ভুল জীবনযাপন ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে অনেকে পেটের সমস্যায় পড়েন। প্রায়শই অনেকে কোষ্ঠকাঠিন্য, বদহজম ও গ্যাসের মতো সমস্যার সঙ্গে লড়াই করে। এই অবস্থায়,দুধ ও রুটি একসঙ্গে খেলে এর থেকে মুক্তি পাওয়া যায় বলে মত বিশেষজ্ঞদের। তাই পেট সুস্থ রাখতে প্রতিদিন রাতে দুধ ও রুটি খেতে পারেন। রাতে দুধ ও রুটি খেলে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে সাহায্য করে। এর পাশাপাশি পেট ফাঁপার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। সেজন্যে যদি কাজ বা দায়িত্বের কারণে প্রায়ই মানসিক চাপে থাকেন বা একদিন পর পরই চাপ অনুভব করেন, তবে দুধ ও রুটি খাওয়া উপকারী হতে পারে। রাতে দুধ দিয়ে রুটি খাওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। মূলত, দুধ ও রুটি খেলে মানুষ আরাম পায়, মানসিক চাপ কমে এবং ভালো ঘুম হয়। দুধ ও রুটির সংমিশ্রণও অন্ত্রের জন্য খুব উপকারী হতে পারে।এছাড়া,যদি প্রায়ই দুর্বল বা ক্লান্ত বোধ করেন, তবে এর স্পষ্ট অর্থ হলো শরীরে পুষ্টির অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিদিন রাতে দুধ ও রুটি খেতে পারেন। এতে ক্লান্তি ও দুর্বলতা দূর হবে।
আর যারা ওজন বাড়াতে চান তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রাতে দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই ওজন বাড়াতে চাইলে রুটির সঙ্গে দুধ মিশিয়ে খেতে পারেন। এতে ওজন খুব দ্রুত বাড়তে শুরু করবে।মূলত, দুধ ও রুটি খেলে পর্যাপ্ত ক্যালরি, চর্বি ও কার্বোহাইড্রেট পাওয়া যায়, যা ওজন বাড়াতে সাহায্য করতে পারে।









