
বিস্ফোরণে তৃণমূল, দাবি শুভেন্দুর, তাঁকে মারতে বোমা, পাল্টা চেয়ারম্যান মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের পর চেয়ারম্যানের সঙ্গে অভিযুক্ত ফরিদ শেখের ছবি পোস্ট করে তণমূল যোগ নিয়ে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী।
এরপরেই শনিবার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর পাল্টা দাবি করেছেন তাঁকে মারতেই বোমা মজুত করা হয়েছিল অভিযুক্ত ফরিদ শেখের বাড়িতে। চেয়ারম্যানের আরও দাবি পুরসভার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিহিংসাতেই হামলার ছক করা হয়েছিল। তাঁর দাবি ওই ওয়ার্ডটা বিজেপির।
তাই তাঁকে টার্গেট করা হয়েছিল। মুর্শিদাবাদের রামকৃষ্ণ পল্লিতে তৃণমূল কর্মী ফরিদ শেখের বাড়িতে বিস্ফোরণের পর তদন্তে নেমে ওই বাড়ি থেকে আরও ৮টি বোমা, বোমার মশলা উদ্ধার করে পুলিশ। সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ।









