গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে ফের তলব ইডির

    ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে ফের তলব ইডির

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ফ্ল্যাট প্রতারণা মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে তলব করেছে ইডি। বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে যেতে বলা হয়েছে।

    ওই মামলাতে আগও বসিরহাটের প্রাক্তন সাংসদকে সল্টলেকের নিজেদের দফতরে ডেকে জেরা করে কেন্দ্রীয় এজেন্সি। রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। গত কয়েকমাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশকিছু তথ্য মিলেছে। সেই সূত্রেই নুসরত জাহানকে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর ওই সময় দিল্লিতে থাকবেন বলে নুসরতকে কলকাতার দফতরে যেতে অনিচ্ছাপ্রকাশ করেছেন।

    সেক্ষেত্রে দিল্লির দফতরে জেরায় তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। ২০২৩-এ ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরত জাহানকে প্রায় ৬ ঘণ্টা জেরা করে তদন্তকারীরা।