গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৫০০টি চার্জশিট জমা দেওয়ার লক্ষ্যমাত্রা ইডির 

    ৫০০টি চার্জশিট জমা দেওয়ার লক্ষ্যমাত্রা ইডির 

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    চলতি অর্থবর্ষের মধ্যে ৫০০টি চার্জশিট জমা দিতেই হবে। আধিকারিকদের জন্য এই লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট,ইডি ।

    গত বৃহস্পতিবার অসমের গুয়াহাটিতে তিন দিনের বৈঠকে বসেছিল ইডি। বৈঠকে উপস্থিত ছিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। ওই বৈঠকেই তদন্তকারীদের এই চার্জশিটের লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবৃতিতে ইডি জানিয়েছে , চলতি অর্থবর্ষের মধ্যে ৫০০টি চার্জশিট জমা করার লক্ষ্যমাত্রার কথা স্মরণ করানো হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্যও বলা হয়। একই সঙ্গে এও বলা হয়েছে, এক বার মামলা দায়ের হয়ে গেলে এক-দুই বছরের মধ্যে সেই তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। একমাত্র ‘জটিল’ কিছু মামলাকে ব্যতিক্রমী হিসাবে রাখা হচ্ছে।

    চলতি অর্থবর্ষ শেষ হচ্ছে ৩১ মার্চ।  উল্লেখ্য, গত বছরে আর্থিক তছরুপের মামলায় ৯৪.৮২ শতাংশ ক্ষেত্রেই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা নিশ্চিত করেছে ইডি।