
পরীক্ষার এক মাস আগে বই মিলেছে। সিলেবাস শেষের আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে অভিভাবক, পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হতেই মুখ খুলেছেন ব্রাত্য বসু।
তাঁর দাবি ফোর্থ সেমিস্টারের অনেক আগেই বই ছাপা হয়ে গিয়েছিল। কয়েকটি স্কুলে হয়ত বই পড়ে পৌঁছতে পারে। সাফাই দিয়েছেন ব্রাত্য বসু।মাধ্যমিকের পরীক্ষার শেষ দিনেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকে ফোর্থ সেমিস্টার।অভিভাবকদের অভিযোগ সময় মত বই মেলেনি। পরীক্ষার মাত্র এক মাস আগে বই মিলেছে। মাত্র এক মাসের মধ্যে এত বড় সিলেবাস শেষ করা অসম্ভব।
ফোর্থ সেমিস্টারের জন্য মাত্র ৪ মাস সময় পেয়েছে ছাত্রছাত্রীরা। এমনটাই অভিযোগ অভিভাবকদের।







