গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata বিবেচনাধীন ১৩ লাখ নাম বাদ!

    বিবেচনাধীন ১৩ লাখ নাম বাদ!

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিবেচনাধীন ১৩ লাখ নাম বাদ গিয়েছে। খবর কমিশন সূত্রে। সোমবার বেরিয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এখনও পর্যন্ত ৩২ লাখ নামের নিষ্পত্তি হয়েছে। তারমধ্যে ৪০ শতাংশ নাম বাদ পড়েছে।

    অর্থাৎ প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে ১০ লাখ ভোটারের। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এসআইআর-র চূড়ান্ত তালিকা। তার আগে খসড়া তালিকায় ৫৮ লাখ নাম বাদ পড়েছিল। ৬০ লাখ নাম বিবেচনাধীন ছিল। এরপরেই সোমবার বেরিয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। শুক্রবার বেরবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট।

    এরইমধ্যে রোজ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশে হাইকোর্টকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ওই চিঠিতে কমিশনের তরফে হাইকোর্টে দাবি জানানো হয়েছেশুধু শুক্রবার নয়, রোজ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হোক।