
রাষ্ট্রপতি শাসন চলাকালীনই মণিপরের চূড়াচাঁদপুরে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্য হয়েছে ১ জনের। কুকি-জো অধ্যুষিত এলাকা চূড়াচাঁদপুরে জোমি ও মার জনজাতির সংঘাতে থমথমে রয়েছে এলাকা।
জোমি স্টুডেন্টস ফেডারেশনের তরফে বুধবার থেকে এলাকায় অনির্দিষ্টকালীন বনধের ডাক দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, জোমি গোষ্ঠী তাদের পতাকা উত্তোলন করতে গেলে তার বিরোধিতা করে মার জনজাতি। সেই ঘটনা নিয়ে নতুন করে জাতিদাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। বছর ৫৩-এর লালরোপুই পাখমাতে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২০২৩ সাল থেকে কুকি-মেইতেইদের সংঘর্ষের আগুন এখনও নেভেনি প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে দাঙ্গার জেরে। সেখানে ঘরছাড়া প্রায় ৬০ হাজার মানুষ।







