গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports পরবর্তী ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে

    পরবর্তী ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে

    0
    82
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউরোপীয় ফুটবলের মহারণ ইউরো ২০২৮-এর উদ্বোধনী ম্যাচ কার্ডিফে অনুষ্ঠিত হবে ৯ জুন। আর ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৯ জুলাই।

    বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে উয়েফা।এই টুর্নামেন্ট ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজন করবে।মোট ২৪টি দল অংশগ্রহণ করবে এবং ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে আটটি শহরের ৯টি স্টেডিয়ামে। শহরগুলোর মধ্যে রয়েছে বার্মিংহাম, ডাবলিন, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসল।সেমিফাইনাল এবং একটি কোয়ার্টারফাইনাল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, বাকি শেষ-৮-এর ম্যাচগুলো হবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফে। রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো সব আয়োজক শহরে অনুষ্ঠিত হবে ওয়েম্বলি ব্যতীত।আয়োজক দেশগুলো যদি সরাসরি টুর্নামেন্টে স্থান পায়, তাদের গ্রুপ স্টেজের ম্যাচগুলো নিজের দেশে অনুষ্ঠিত হবে।

    ইউরো ২০২৮-এর যোগ্যতা অর্জনের জন্য ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস কোয়ালিফাইং খেলবে। সরাসরি টুর্নামেন্টে না গেলে তাদের জন্য মাত্র দুটি স্থান সংরক্ষিত থাকবে।