গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আধাসেনার নিয়োগে সংরক্ষণ প্রাক্তন অগ্নিবীরদের

    আধাসেনার নিয়োগে সংরক্ষণ প্রাক্তন অগ্নিবীরদের

    0
    119
    Ex fire veterans reserved for paramilitary recruitment
    Ex fire veterans reserved for paramilitary recruitment
    এবার থেকে সব আধাসেনার নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
    সেই সঙ্গে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে। বৃহস্পতিবার আধাসেনার সব বিভাগের ডিজিরাই জানিয়েছেন, এবার থেকে তাদের বাহিনীতে ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। সব নিয়োগের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়া জওয়ানদের। প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য বয়সে ছাড়ের ঊর্ধ্বসীমা হবে ৫ বছর। পরবর্তী ব্যাচগুলির জন্য এই ছাড়ের ঊর্ধ্বসীমা হতে চলেছে ৩ বছর। তাদের শারীরিক সক্ষমতার জন্যও আলাদা করে পরীক্ষা দিতে হবে না। উল্লেখ্য, আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এর মাধ্যমে সেনায় অস্থায়ীভাবে ৪ বছরের জন্য কর্মী নিয়োগ হচ্ছে।কিন্তু এই প্রকল্প ঘোষণার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা।