গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অতি সক্রিয়তার অভিযোগ, আদালতে জাফরাবাদের নিহতের পরিবার

    অতি সক্রিয়তার অভিযোগ, আদালতে জাফরাবাদের নিহতের পরিবার

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পুলিশি হয়রানি বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

    নিহতদের পরিবারের আইনজীবীদের মঙ্গলবার ফের বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করাতে বলেছেন বিচারপতি ঘোষ। নিহত বাবা-ছেলের পরিবারকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। স্বামীহারা দই মহিলাই কলকাতা চলে এসেছেন মুর্শিদাবাদ থেকে। তাঁদের অপহণ করা হয়েছে, এমন অভিযোগ পেয়ে পুলিশ তাদের সল্টলেকের বাড়িতেও হানা দেয় পুলিশ। অভিযোগ জোর করে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে নিহত হরগোবিন্দ এবং চন্দনের স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পুলিশ।

    দাস পরিবারের দাবি, তাদের মোটেই অপহরণ করা হয়নি। নিরাপত্তার কারণে তারা আত্মগোপন করেছেন।