গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Murshidabad পরিকল্পিতভাবে মুর্শিদাবাদে দাঙ্গা : মুখ্যমন্ত্রী 

    পরিকল্পিতভাবে মুর্শিদাবাদে দাঙ্গা : মুখ্যমন্ত্রী 

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পরিকল্পিতভাবে মুর্শিদাবাদে দাঙ্গা তৈরি করা হয়েছে, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, তাঁর যাওয়ার আগে যেভাবে নিহত ২ পরিবারকে বিজেপি যেভাবে কলকাতায় সরিয়ে নিয়ে গেছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি।
    মুখ্যমন্ত্রীর কথায়, তিনি ভেবেছিলেন আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলবেন, হাতে সরকারি সাহায্য তুলে দেবেন,কিন্তু তা বানচাল করতে বিজেপি ওই পরিবার ২টিকে সরিয়ে নিয়ে গেছে কলকাতায়। এরপরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন কেন এই লুকোচুরি, কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে ? একইসঙ্গে মুর্শিদাবাদ দাঙ্গার পিছনে বহিরাগত তত্ত্বও খাড়া করেছেন। বলেছেন, সবাই জানে কোন ধর্মের নেতা, কি করেছে। তিনি কালীমন্দিরে গেলে কোনও প্রশ্ন তোলা হয়না। কিন্ত জগন্নাথ মন্দির করলে কেন প্রশ্ন তোলা হয় ?
    তা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, তাঁকে যেন কেউ ধর্ম নিয়ে কোনও পরামর্শ দিতে না আসে। কারণ, তাঁর কাছে মানুষ সবার আগে।