গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মহাকুম্ভে বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক তাঁবু 

    মহাকুম্ভে বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক তাঁবু 

    0
    158
    ছবি সৌজন্যে : এক্স
    প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার দুপুরে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে হঠাৎ আগুন ধরে যায়।
    নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে। আগুনের গ্রাসে চলে যায় আশপাশের তাঁবুগুলি। কী থেকে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, তাঁবুগুলির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডারগুলি ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আগুনের জেরে প্রায় পঞ্চাশটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।তবে দুর্ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি।কুম্ভমেলার জন্য প্রয়াগরাজে প্রচুর মানুষের ভিড় হয়েছে। বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন। সেক্ষেত্রে জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে আগে থেকে। মোতায়েন রয়েছেন দমকলকর্মীরাও। তাঁরা ইতিমধ্যে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে অ্যাম্বুলেন্সও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও সেখানে রয়েছেন। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন তাঁরাও।
    অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেক্টর ১৯-এর দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মেলায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা। পুণ্যার্থীদের ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।