
বালিগঞ্জ থানা এলাকায় বেলতলা মোটর ভেহিকেল লাগোয়া পেয়ারাবাগান বস্তির একটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে! আগুনের হলকা বাইরে আসায় সেই গলি দিয়ে যাতায়াতকারী প্রায় ৭ জন আহত হন। তার মধ্যে দুই শিশু আছে।
তাদের শিশুমঙ্গল এবং এসএসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার বেলা আড়াইটে নাগাদ লাগে আগুন ৷ ওই সময় ঘরে তালা বন্ধ ছিল। বাসিন্দারা বাইরে ছিলেন। ঘরের ভিতর থেকে রান্নার গ্যাস লিক করার গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। হঠাৎ তারা আগুন দেখতে পান।
অত্যন্ত সরু গলি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এরপরই দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।







