গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Top News আগামীতে অন্তত ৪০টি পুরসভায় রদবদল!

    আগামীতে অন্তত ৪০টি পুরসভায় রদবদল!

    0
    83
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগামীদিনে অন্তত রাজ্যের ৪০টি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে রদবদলের সম্ভাবনা রয়েছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের পুরসভা ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যে ১৬২ টি পুরসভার মধ্যে ৭১টি তেই পিছিয়ে ছিল শাসকদল তৃণমূল কংগ্রেস।
    শুধু মাত্র ৫১টি পুরসভায় ফলের নিরিখে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই ফলাফল নিয়ে সমীক্ষা করা হয়েছে দলের পক্ষ থেকে। এরপরই সেই পরীক্ষার সমীক্ষা রিপোর্ট জমা পড়েছে দলের শীর্ষ নেতৃত্বর কাছে। যার ভিত্তিতে অন্তত ৪০টি পুরসভায় রদবদলের কথা ভাবা হয়েছে বলে খবর। রিপোর্টে কোনও পুরসভার চেয়ারম্যান, কোথাও ভাইস চেয়ারম্যান, কোথাও ২ জনকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। নাগরিক পরিষেবা, জনসংযোগে ঘাটতি আছে যাঁদের, তাঁদেরই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
    পুরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের ভাবমূর্তি নিয়ে কোনও বিতর্ক আছে কি না, তাও খতিয়ে দেখা হবে। ভোটের আগে জনগণের কাছে ইতিবাচক বার্তা দিতে এই সিদ্ধান্ত, খবর সূত্রের।