গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports ফুটবলের ‘পিকাসো’ জন রবার্টসন আর নেই

    ফুটবলের ‘পিকাসো’ জন রবার্টসন আর নেই

    0
    126
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্কটল্যান্ড, নটিংহ্যাম ফরেস্ট ও ডার্বি কাউন্টির সাবেক তারকা উইঙ্গার জন রবার্টসন আর নেই। ফুটবল কিংবদন্তি ব্রায়ান ক্লফ যাকে একসময় খেলার পিকাসো বলে আখ্যা দিয়েছিলেন, সেই রবার্টসন ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    নটিংহ্যাম ফরেস্টের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার ছিলেন জন রবার্টসন। ১৯৮০ সালে ইউরোপীয় কাপের ফাইনালে জার্মান ক্লাব হামবুর্গের বিপক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন তিনিই। সেই জয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে নটিংহ্যাম ফরেস্ট।আন্তর্জাতিক ফুটবলেও গুরুত্বপূর্ণ অবদান ছিল রবার্টসনের। ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের জয়সূচক গোল করেন তিনি।১৯৮২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে দলের হয়ে চতুর্থ গোলটিও আসে তার পা থেকে।স্কটল্যান্ডের জার্সিতে মোট ২৮টি ম্যাচ খেলে ৮টি গোল করেন রবার্টসন। ক্লাব ক্যারিয়ারে ১৯৭০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত নটিংহ্যাম ফরেস্টের হয়ে ৩৮৬ ম্যাচে ৬১ গোল করেন লেফট উইঙ্গার জন রবার্টসন। ডার্বি কাউন্টির হয়ে খেলেছেন ৭২ ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ছিল ৩।  ১৯৮৫ সালে আবার নটিংহ্যামে ফিরলেও আগের ফর্ম ধরে রাখতে পারেননি; দ্বিতীয় অধ্যায়ে মাত্র ১১ ম্যাচ খেলেন তিনি।

    খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ারেও সফল ছিলেন রবার্টসন। সতীর্থ মার্টিন ও নিলের সহকারী হিসেবে ওয়াইকম্ব ওয়ান্ডারার্স, নরউইচ সিটি, লেস্টার সিটি, সেল্টিক ও অ্যাস্টন ভিলার কোচিং স্টাফে দায়িত্ব পালন করেন তিনি।