গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পুতিনের ‘মৃত্যুকামনা’ জেলেনস্কির

    পুতিনের ‘মৃত্যুকামনা’ জেলেনস্কির

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    বড়দিনে যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর উদ্দশ্যে নিজের বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও, দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভাষণে পুতিনের নাম করেননি তিনি।

    সাম্প্রতিক অতীতে দু’ দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা। এর মধ্যে ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিনের নাম না করে জেলেনস্কি বলেছেন,আজ আমাদের সকলের একটাই স্বপ্ন। তাঁর মৃত্যু হোক। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেছেন, কিন্তু আমরা ভগবানের কাছে আর বড় কিছু প্রার্থনা করি। আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই।

    আমরা এটার জন্য যুদ্ধ করি, প্রার্থনা করি এবং আমরা এটা আমাদের প্রাপ্য। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তারা ইউক্রেনের পূর্ব অংশ থেকে সেনা সরিয়ে নিতে রাজি, যদি রাশিয়া আক্রমণ বন্ধ করে। যদিও, রাশিয়া এখনও ইউক্রেনের ভূখণ্ড ফেরানোর বিষয়ে কিছু জানায়নি। এখনও পর্যন্ত, রাশিয়া লুহানস্কের বেশিরভাগ অংশ এবং দোনেৎস্কের ৭০ শতাংশ দখল করেছে।