গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ৭ মার্চ রাশিয়া সফরে যাচ্ছেন ভারতে বিদেশ সচিব

    ৭ মার্চ রাশিয়া সফরে যাচ্ছেন ভারতে বিদেশ সচিব

    0
    236
    ছবি সৌজন্যে : এক্স

    আগামী ৭ মার্চ রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী। রাশিয়ার বিদেশ সচিবের সঙ্গে বাণিজ্য ও শক্তি সম্পর্কিত নানা বিষয় নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আলোচনার করতেই তাঁর এই সফর, খবর বিদেশমন্ত্রক সূত্রে।

    জানা গিয়েছে, বেশ কয়েকজন রুশ শীর্ষ নেতার সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে বিদেশ সচিব মিস্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বাগযুদ্ধের পর ইউক্রেন সংঘাতের উপর নতুন করে নজর পড়েছে আন্তর্জাতিক মহলের।

    এর মধ্যে বিদেশ সচিবের রাশিয়া সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।