গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International লন্ডনে বিট্রিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রী জয়শঙ্করের

    লন্ডনে বিট্রিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রী জয়শঙ্করের

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রিটেন সফরে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্ট্যামের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

    অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, ১০ ডাউনিং স্ট্রিটে বিট্রিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের বিষয়ে ব্রিটেনের দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী স্ট্যামার দাবি ভারতের বিদেশমন্ত্রীর।

    এর আগে মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবে ইভেট কুপারের সঙ্গে সাক্ষাৎ করে মানবপাচার এবং চরমপন্থা মোকাবিলায় ভারত ও ব্রিটেনের যৌথ প্রচেষ্টার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।