গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ 

    সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ 

    0
    228
    Sandeep before the Supreme Court
    Sandeep before the Supreme Court
    এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর দাবি, কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার আগে শুনানিতে তাঁর কোনও বক্তব্যই শুনতে চায়নি।
    অথচ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে অযথা দুর্নীতি কাণ্ডকে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ৬ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি হবে।আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইডিকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। ইডি তদন্তের আর্জির প্রেক্ষিতে ২৩ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ ছিল, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআই করবে বলে জানিয়েছিল উচ্চ আদালত।আদালতের নির্দেশের পরই এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করে।