
বিধায়ক হিসেবে কাজ করতে পারলেও মন্ত্রিত্বে ফেরার কোনও জায়গা নেই পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার নিয়োগ দুর্নীতির সব মামলাতে জামিন পেলেও নভেম্বরের আগে জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
নিয়োগের একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে নিম্ন আদালতে চলছে সাক্ষ্যগ্রহণ। ফলে পুজোর মধ্যে জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার ১০ লাখ টাকার বন্ডে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত বেধে দিয়েছেন। আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। প্রত্যেক শুনানির দিন আদালতে হাজিরা দিতে হবে।
কোনও সরকারি পদে নিযুক্ত হতে পারবেন না। তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়।







