গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ম্যারাডোনার নামে ফাউন্ডেশন

    ম্যারাডোনার নামে ফাউন্ডেশন

    0
    126

    দু’ দিন আগে ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন গেছে। বেঁচে থাকলে ৬৪তম জন্মদিন পালন করতেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেই সুযোগ আর হয়নি। ২০২০ সালের ২৫ নভেম্বর প্রয়াত হন তিনি।তবে কীর্তিতে বেঁচে আছেন ম্যারাডানো।

    ১৯৮৬ বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া সেই কিংবদন্তিকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আরও বড় উদ্যোগ নিয়েছে তার পরিবার। তার নামে ফাউন্ডেশন করার ঘোষণা করেছে তার সন্তানেরা। এম টেন মেমোরিয়াল নামের ফাউন্ডেশনটি রাজধানী বুয়েনস এইরেসের পর্যটনকেন্দ্র পুয়ের্তো মাদেরায় প্রতিষ্ঠা করা হবে।এম টেন মেমোরিয়ালের ওয়েবসাইটের বিবৃতিতে জানানো হয়েছে, ফাইন্ডেশনটি হাজার বর্গমিটার আয়তন জুড়ে নির্মাণ করা হবে। সকলে ফ্রিতে ফাউন্ডেশনটিতে ঢুকতে পারবেন। ফাউন্ডেশনটিতে অনুদান দিলে হেরিটেজ ওয়ালের সামনে ছবিও তুলতে পারবেন দর্শনার্থীরা।ফাউন্ডেশনটি ম্যারাডোনার সন্তানরাই পরিচালনা করবেন।ম্যারাডোনার স্মরণে এক অনুষ্ঠানে ফুটবল কিংবদন্তির মেয়ে দালমা বলেছেন, বাবাকে মানুষের ভালোবাসার কাছাকাছি নিয়ে যেতে চান তাঁরা।

    যারা তার জন্য ফুল নিয়ে আসতে চান তাদের সেই আকাঙ্ক্ষা পূরণের সুযোগ দিতে চান। আগামী বছর দর্শনার্থীদের জন্য ফাউন্ডেশনটি খুলে দেওয়া হবে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব