গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি ব্রাজিল : এমবাপে

    ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি ব্রাজিল : এমবাপে

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স

    দু’ দলের এখনকার যে বাস্তবতা, তাতে ব্রাজিলের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ফ্রান্স। তবে সাধারণ সেই ভাবনার সঙ্গে একমত নন কিলিয়ান এমবাপে।ফ্রান্সের সবচেয়ে বড় তারকার মতে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো দলই এগিয়ে থাকতে পারে না।বিশ্ব ফুটবলের এই দুই শক্তি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বস্টনে।

    ফিফা র‌্যাঙ্কিংয়ে ফ্রান্স এখন আছে তিন নম্বরে, ব্রাজিল পাঁচ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে ব্যবধান বেশি না থাকলেও শক্তি-সামর্থ্য আর ধারাবাহিকতায় ফ্রান্সকে এখন এগিয়ে রাখাই যায়। ব্রাজিল অনেক দিন ধরেই খুব ভালো ছন্দে নেই। কার্লো আনচেলত্তি কোচের দায়িত্ব নেওয়ার পরও ধারাবাহিকতার ঘাটতি কাটেনি। শেষ তিন ম্যাচেই যেমন জাপানের কাছে তারা হেরেছে, পরে সেনেগালের বিপক্ষে জিতলেও ড্র করেছে তিউনিসিয়ার সঙ্গে।সব বাস্তবতা মিলিয়ে ফ্রান্সকেই এগিয়ে রাখছেন অনেকে। তবে লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এমবাপে মনে করিয়ে দিলেন ব্রাজিলের ঐতিহ্যের কথা।যে দলের জার্সিতে পাঁচটি তারকা চিহ্ন রয়েছে,পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে কখনোই ফেভারিট হতে পারেন না। এটা অসম্ভব। ব্রাজিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ শক্তি।আমাদের জন্য এটি স্রেফ নিজেদের সামর্থ্য মেলে ধরার এবং ২০২৬ বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ।

    ব্রাজিলের এখন আনচেলত্তি, যার কোচিংয়ে রেয়াল মাদ্রিদে অভিষেক সিজনে অসাধারণ পারফর্ম করেছেন এমবাপে। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশমের সঙ্গে আনচেলত্তির তুলনা করতে বলা হলো তাকে। তিনি সেই তুলনায় না জড়িয়ে প্রশংসা করলেন দুজনেরই।