গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় জ্ঞানেশ কুমার, সোম-মঙ্গলে ঠাসা কর্মসূচি

    কলকাতায় জ্ঞানেশ কুমার, সোম-মঙ্গলে ঠাসা কর্মসূচি

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সকালেই এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আর রাতে কলকাতায় পৌঁছলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ।

    জ্ঞানেশ কুমারের সঙ্গে আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু, বিবেক জোশী এসেছেন। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি তাঁরা চলে যান ওয়েস্টিন হোটেলে। সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন জ্ঞানেশ কুমার। এরপর ওয়েস্টিন হোটেলে রাজ্যে স্বীকৃত ৮ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। পরে এনফোর্সমেন্ট বিভাগ ও নোডল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার। পরের দিন মঙ্গলবার মুখ্যসচিব, ডিজি, সিপি, ডিএম এবং এনফোর্সমেন্ট বিভাগের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুলবেঞ্চ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হবে কমিশনের ফুল বেঞ্চ। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দলে থাকবেন প্রাক্তন ডিজি রাজীব কুমার।

    রাজ্যসভায় তৃণমূল মনোনীত প্রার্থী রাজীব কুমার দলের তরফে এটিই প্রথম অ্যাসাইনমেন্ট। এছাড়াও তৃণমূল প্রতিনিধি দলে থাকছেন রাজ্যে দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম।