গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North 24Pgs গুমা পঞ্চায়েতের উপপ্রধান খুনে দোষী সাব্যস্ত জমি ব্যবসায়ী

    গুমা পঞ্চায়েতের উপপ্রধান খুনে দোষী সাব্যস্ত জমি ব্যবসায়ী

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অশোকনগরের গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিজন দাস খুনের মামলায় অভিযুক্ত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেছে বারাসতের জেলা আদালত। ৩১ জুলাই সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত। ২০২৪ রাতে ২৫ ফেব্রুয়ারি এক তৃণমূল সমর্থকের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল।
    অনুষ্ঠান বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস। সেই সময় আচমকাই অতর্কিত হামলা করা হয় বিজন দাসের ওপর। পরপর গুলি করে খুন করেন এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাস। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল। বারাসত আদালতে সেই মামলা বিচারাধীন ছিল। বারাসত সপ্তম এডিজে প্রঞ্জনা গার্গী ভট্টাচার্য হোসেন, এই খুনে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে দোষী সাব্যস্ত করেন।
    অন্যদিকে অভিযুক্ত গৌতম দাসের দাবি,  পুলিশ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও সরকারি আইনজীবী শান্ত বসু জানিয়েছেন, সব দোষী নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। তার উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে।