
বিজেপি জিতলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালিই। জানিয়ে দিয়েছেন অমিত শাহ। আশ্বস্ত করে বলেছেন যোগ্য ব্যক্তিই এরাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।
রাজ্য বিজেপিতে একাধিক হেভিওয়েট মুখ থাকলেও কাউকেই মুখ্যমন্ত্রী মুখ করে নির্বাচনে লড়াইয়ে নামেনি বিজেপি। সেক্ষেত্রে ৪ মে ফল ঘোষণার পর বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে চর্চা চলছিল। শুক্রবার তারই নিরশন করেছেন অমিত শাহ। তিনি বলেছেন বিজেপি কোনও বংশ পরম্পরার পার্টি নয়। যে দিদির পর ভাইপো হবেন। যে কোনও বাঙালিই হতে পারেন। বাংলারই বাসিন্দা বিজেপি থেকে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এবং তিনি সক্ষমও হবেন, যোগ্যও হবেন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও থাকবে এবং সুশাসনও আনবেন।
অমিত শাহ যখন একথা বলছেন তাঁর পাশে বসে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, অগ্নিমিত্রা পাল, তাপস রায়রা।






