গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সব ভাতা ৩ হাজার, প্রতিশ্রুতি সরকারি কর্মীদেরও

    সব ভাতা ৩ হাজার, প্রতিশ্রুতি সরকারি কর্মীদেরও

    0
    13
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য। প্রতিমাসে দেড় হাজার টাকা পাচ্ছেন এরাজ্যের মহিলারা। এবার তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারকে ঠেকাতে একলাফে দ্বিগুণ টাকা দেওয়ার ঘোষণা করেছে বিজেপি।

    শুক্রবার সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে সব মহিলাকেই ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এবং এই টাকা ১ থেকে ৫ তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। মহিলাদের জন্য ঢালাও প্রতিশ্রুতি রয়েছে সংকল্প পত্রে। পুলিশ সহ অন্যান্য চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ, ৭৫ লাখ লাখপতি দিদিরও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। মহিলাদের জন্য ১০০ শতাংশ বিনা শুল্ক পরিবহণ নিশ্চিত করবে বিজেপি সরকার। সন্দেশখালির মত ঘটনা আটকাতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের পর্যবেক্ষণে তদন্ত হবে। মহিলাদের সুরক্ষায় বিশেষ স্কোয়াড গঠন করা হবে। যুবক-যুবতীদের জন্য তৃণমূল সরকার যুবসাথী প্রকল্পে দেড় হাজার টাকা দিচ্ছে। বিজেপির সংকল্পপত্রে বেকার যুবক-যবতীদের ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ ছাড়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য এককালীন ১৫ হাজার টাকা দেওয়ার দেওয়া হবে।

    একইসঙ্গে সরকারি কর্মচারীদের জন্যও ঢালাও প্রতিশ্রুতি বয়েছে সংকল্পপত্রে। বকেয়া ডিএ দেওয়ার পাশাপাশি বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু করবে।