
আম্বেদকর ইস্যুতে কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে এন্টালিতে। বৃহস্পতিবার দুপুরে অমিত শাহ-র আম্বেদকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কলকাতায় কংগ্রেসের সদর দফতর বিধান ভবনের সামনে মিছিল করছিল কংগ্রেস কর্মী সমর্থকরা।
সেই সময় বিজেপিও পাল্টা প্রতিবাদ মিছিল করে কংগ্রেস পার্টি অফিসের দিকে যায়। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পরে দুই পক্ষ। ব্যারিকেড ভেঙে কংগ্রেসের সদর দফতরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা তখনই দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটে এক পুলিশের। এরপরই পুলিশ ও রাফ-র বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, এই ঘটনার পরই সংবিধান হাতে করে এন্টালিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।






